সু কি বাদ পড়লেন ইউরোপীয় পার্লামেন্টে পুরস্কারের তালিকা থেকে

Aung San Suu Kyi

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মায়ানমায়ারের প্রতিবাদী নেত্রী অং সান সু কি-কে ইউরোপীয় পার্লামেন্টের পুরস্কারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ মায়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর সেখানকার সরকারের নিপীড়ন নীতি তিনি মেনে নিয়েছিলেন। ফলে তাঁকে ইউরোপীয় পার্লামেন্টের সাখারভ প্রাইজের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে খবর। ১৯৯০ সালে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু কি-কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। ঠিক তার এক বছর আগে ইউরোপীয় পার্লামেন্ট তাঁকে সাখারভ পুরস্কার দেয়। ইউরোপীয় পার্লামেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র মারফত জানা যায় যে, ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক সর্বোচ্চ এই পুরস্কারের তালিকা থেকে বাদ পড়ায় এখন থেকে পুরস্কারজয়ীদের কোনও অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না অং সান সু কি।

মায়ানমায়ারে গণতান্ত্রিক লড়াইয়ে অসাধারণত্ব ও প্রতিষ্ঠার জন্য অং সান সু কি-কে এই পুরস্কার দেয় ইউরোপীয় পার্লামেন্ট। যেহেতু পুরস্কারটি আর প্রত্যাহার করে নেওয়া সম্ভব নয় সেইহেতু তাঁকে বিজয়ীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে খবর। ২০১৭ সালের শেষের দিকে মায়ানমারের রাখাইন প্রদেশে রক্তাক্ত সামরিক অভিযান চালায় সেখানকার সরকার। সাত লক্ষেরও বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। রাষ্ট্রপুঞ্জও জানিয়েছিল রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা অভিযান চালিয়েছে সেখানকার সেনাবাহিনী। তবে সেখানকার সেনাবাহিনী এই গণহত্যার কথা অস্বীকার করেছে। সেই দেশের সেনাবাহিনী দেশের সুরক্ষার প্রয়োজনে এই অভিযান পরিচালিত করেছিল বলে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *