Sweet DokanOthers 

সকাল ৮টায় খোলা যাবে মিষ্টির দোকান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সময়সীমা বেড়েছে মিষ্টির দোকান খোলা রাখার। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দুপুর ১২টার পরিবর্তে এবার সকাল ৮টায় খোলা যাবে মিষ্টির দোকান। বিকেল ৪টে পর্যন্ত তা খুলে রাখা যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিষ্টির দোকান খোলা রাখার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এ বিষয়ে তিনি জানিয়েছেন, মিষ্টির দোকান খোলা রাখার সময়সীমা নিয়ে মানুষের অসুবিধা হচ্ছিল। দুপুরে অনেকে আসতে পারছিলেন না। তাই সকাল থেকে খোলা রাখার সিদ্ধান্ত করা হয়েছে।

Related posts

Leave a Comment