২০২১সালের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস একঝলক

madhyamik and subject

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলা, ইংরেজি, অঙ্ক, জীবনবিজ্ঞান সহ মাধ্যমিকের বিষয়গুলিতে কী কী থাকছে সিলেবাসে তা জানানো হয়েছে।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছিলেন ২০২১সালের মাধ্যমিকে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কাটছাঁট হয়েছে। কোন কোন বিষয়ে কী কী অংশ বাদ দেওয়া হয়েছে তার বিশদ নোটিফিকেশন মধ্যশিক্ষা পর্ষদ তুলে ধরেছে। এক্ষেত্রে জানা গিয়েছে, সিলেবাস কমিটির প্রস্তাব মেনে সিলেবাস কাটছাঁট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। এক নজরে দেখে নেওয়া যেতে পারে সেই চিত্রটা। ২০২১সালে মাধ্যমিক পরীক্ষার সিলেবাস একঝলক।

বাংলার ক্ষেত্রে- গল্পের মধ্যে থাকছে জ্ঞানচক্ষু, বহুরূপী এবং পথের দাবী। আবার কবিতার মধ্যে থাকবে- আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক এবং প্রলয়োল্লাস। প্রবন্ধের ক্ষেত্রে- হারিয়ে যাওয়া কালি কলম। নাটকের মধ্যে থাকছে- সিরাজউদ্দৌলা। ব্যাকরণ এর ক্ষেত্রে -কারক ও অকারক সম্পর্ক এবং সমাস। এছাড়াও কাল্পনিক সংলাপ, প্রতিবেদন রচনা,অনুবাদ সংক্রান্ত বিষয় গুলি থাকবে সিলেবাসের মধ্যে। ইংরেজির ক্ষেত্রে – যে যে অংশগুলি থাকবে তা হল father’s help,fable,the passing away of bapu,my own true family,our runaway kite। আবার গ্রামার এবং রাইটিং স্কিল থাকবে সিলেবাসের মধ্যে।

ইতিহাসের ক্ষেত্রে- থাকছে ইতিহাসের ধারণা, সংস্কারঃবৈশিষ্ট্য ও মূল্যায়ন, প্রতিরোধ ও বিদ্রোহ, সংঘ বন্ধের গোড়ার কথা, বিকল্প চিন্তা ও উদ্যোগ( উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত): বৈশিষ্ট্য ও পর্যালোচনা। ভূগোলের ক্ষেত্রে- শুধু মাত্র দুটি অধ্যায় থাকছে। একটি হল -বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। দ্বিতীয় অধ্যায় হল- ভারতের ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ,ভারতের অর্থনৈতিক পরিবেশ ও মানচিত্র। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ ও জীবনের প্রবাহমানতা থাকছে।
ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে – পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, আলো,চলোতড়িৎ, পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থাকবে।

অঙ্কের ক্ষেত্রে – একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সুদকষা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আয়তঘন, অনুপাত ও সমানুপাত,চক্রবৃদ্ধি সুদ( ৩ বছর পর্যন্ত) ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য,লম্ব বৃত্তাকার চোঙ, দ্বিঘাত করণী, সম্পাদ্যের মধ্যে থাকছে ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন, গোলক,ভেদ, অংশীদারি কারবার, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য ও লম্ব বৃত্তাকার শঙ্কু থাকছে। আবার সম্পাদ্যের মধ্যে থাকছে বৃত্তের স্পর্শক অঙ্কন ও সাদৃশ্য। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়,এই অংশগুলি মূলত ২০২১সালের মাধ্যমিক পরীক্ষার জন্য সিলেবাসে থাকবে। মাধ্যমিক পরীক্ষা আগামী বছর কবে হবে, সে বিষয়ে স্পষ্টভাবে কোনও বার্তা দিতে পারেননি শিক্ষামন্ত্রী। সিলেবাস নিয়ে অবস্থান স্পষ্ট হওয়াতে পড়ুয়াদের উদ্বেগ অনেকটা কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *