আবদুল কালামের প্রয়াণ দিবস
ভারতের একাদশতম রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। ২০১৫ সালের ২৭ জুলাই তিনি প্রয়াত হয়েছিলেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মহাকাশযানবাহী রকেট উন্নয়নের কাজে তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল। তাঁকে “পিপলস প্রেসিডেন্ট” বলা হয়। “মিসাইল ম্যান অফ ইন্ডিয়া” নামেও তিনি পরিচিত ছিলেন।
