রাজ্য সরকারগুলিকে ত্রানশিবিরের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের
চলছে ২১ দিনের লকডাউন।বন্ধ রুটি রোজগার। তাই শ্রমিকরা পায়ে হেঁটে স্ত্রী সন্তানকে নিয়ে চলেছেন নিজের রাজ্যের দিকে।শ্রমিকরা একসঙ্গে রাস্তায় যাতায়াতের ফলে এই মারণ ভাইরাস একাধিক ব্যক্তির মধ্যে সংস্পর্শে এসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে,এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা।
