মানব শরীরের সংক্রমণের খোঁজে যন্ত্র আবিষ্কার
মানুষের রক্তে ক্ষতিকারক ব্যাক্টিরিয়া দ্রুত নির্ধারণ করতে পারে, এমন একটি যন্ত্র আবিষ্কার হল। এসিএস অ্যাপ্লায়েড মেটিরিয়ালস অ্যান্ড ইন্টারফেসেস নামে একটি জার্নালে এই খবর বের হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, যন্ত্রটি আকারে খুবই ছোট।
