কোভিডের মৃদু সংক্রমণ : সচেতনতাই হোক সুরক্ষা
সচেতনতার বার্তা রাজ্য প্রশাসনের। কলকাতায় আবার বাড়ছে কোভিডের মৃদু সংক্রমণ। বর্ষার এই সময়ে সাধারণত সর্দি-কাশি ও ভাইরাল ফিভারের সংক্রমণ ঘটে থাকে। তবে কলকাতা শহরে নতুন করে কোভিড আক্রান্তের খবর নিয়ে জল্পনা ও আশঙ্কা বেড়েছে। এক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটা অংশের মতামত, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই, সংক্রমণগুলো মূলত ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টের মতো মৃদু প্রকৃতির। প্রধান উপসর্গ হিসেবে চিকিৎসকদের মহলের বক্তব্য, আক্রান্ত রোগীদের জ্বর ও শুকনো কাশি সহ গলায় ব্যথা অনুভূত হচ্ছে। শরীর ও গাঁটে গাঁটে ব্যথার প্রবণতা বাড়ছে। পাশাপাশি সর্দি ও মাথা ব্যথার মতো উপসর্গগুলি থাকছে। এই আবহে কারা বেশি সতর্ক হবেন…
Read More