মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব
নতুন মুখেই ভরসা বিজেপির শীর্ষ নেতৃত্বের। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব। শিবরাজ সিং চৌহানকে সরিয়ে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। উজ্জয়িনীর তিন বারের বিধায়ক মোহন যাদব। দুই উপমুখ্যমন্ত্রী হয়েছেন জগদীশ দেবড়া এবং রাজেন্দ্র শুক্লা।

