mamata and priyanka

প্রতিপক্ষ মুখ্যমন্ত্রী-টক্করে বিজেপি

বিধানসভার উপনির্বাচন ভবানীপুর কেন্দ্রে। জোর টক্কর থাকছেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। একুশের বিধানসভা নির্বাচনে এন্টালি কেন্দ্র থেকে প্রার্থী হয়ে প্রায় ৫৮ হাজার ভোটে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহার কাছে পরাজিত হন প্রিয়াঙ্কা। আবার বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে লড়ে পরাজিত হন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তাঁকে প্রার্থী না করে প্রচার কমিটির চেয়ারম্যান করা হল। অন্যদিকে সিপিএম প্রার্থী করেছে আইনজীবী শ্রীজীব বিশ্বাসকে। রাজনৈতিক মহলে এই নির্বাচনকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

Read More