mamata win and modi Breaking News Others 

বাংলার মুখ্যমন্ত্রী “মমতা”-কে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১১,২০১৬সালের পর ফের ২০২১সালে ক্ষমতায় আসীন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় বারের জন্য নবান্নে মমতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি। ট্যুইটে তাঁকে “দিদি” বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী। শপথ গ্রহণ অনুষ্ঠান সমাপ্ত করে নবান্নে গার্ড অব অনার নিলেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান সেরেই পৌঁছলেন নবান্নে। উল্লেখ করা যায়,এবারের বাংলার ৮দফা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল বিজেপি। নরেন্দ্র মোদি, অমিত শাহ সহ বিজেপি নেতৃত্ব মরিয়া ছিলেন। রাজ্যে প্রচারের ঝড় তুললেও শেষ রক্ষা হয়নি।…

Read More
mamata oath Breaking News Others 

মুখ্যমন্ত্রী পদে শপথ মমতার -অগ্রাধিকার করোনা ও আইনশৃঙ্খলা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয় বার শপথ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ২০১১,২০১৬ ও ২০২১সালে পরপর মুখ্যমন্ত্রী হলেন তিনি। বাংলায় মুখ্যমন্ত্রী হিসাবে এটি নজির। শপথ নিয়েই হিংসায় জড়ালে কাউকে রেয়াত করা হবে না বলেও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি জানান, করোনা পরিস্থিতি সামাল দেওয়াই অগ্রাধিকার ৷ দ্বিতীয় কাজ হবে রাজ্যজুড়ে চলতে থাকা ভোট পরবর্তী হিংসার বিষয়টি দেখা। করোনা পরিস্থিতি নিয়ে বেলা সাড়ে বারোটায় নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর…

Read More
mamata and bam-congress Others Politics 

বাম-কংগ্রেসহীন বিধানসভা দেখে হতাশ মমতাও

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বাম-কংগ্রেসহীন বিধানসভা। বাংলার রাজ্য রাজনীতিতে এ কোন ছবি? বাংলার মানুষ দেখতে চলেছেন এক ভিন্ন ছবি। বাম-কংগ্রেসহীন বিধানসভা দেখে হতাশ মমতা বন্দ্যোপাধ্যায়ও। সিপিআইএম-কংগ্রেস-আইএসএফ এই তিন দলের জোট নিয়ে এবার নির্বাচনে জোর চর্চা ছিল। এই জোট বঙ্গ-রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছিলেন। সিপিআইএমের একঝাঁক তরুণ মুখকে ঘিরেও আশা তৈরি হয়। রাজনৈতিক বোদ্ধারাও হতবাক বিষয়টি নিয়ে। ফলাফল নিরিখে বিধানসভায় এবার আর জায়গা পাচ্ছে না সিপিআইএম ও কংগ্রেস । সংযুক্ত মোর্চা থেকে একমাত্র ভাঙড় বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছে আইএসএফ। নওসাদ সিদ্দিকি জয়ী সংযুক্ত মোর্চারপক্ষে । স্বাধীন ভারতে…

Read More
5th may and mamata Others Politics 

৫ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ মমতার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামী ৫ মে তৃতীয় বারের জন্য সরকার গড়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন,তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। ঢেলে সাজাতে চান মন্ত্রিসভা। অনেক নবীন ও নতুন মুখ আসতে পারেন মন্ত্রিসভায়,দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, এবারের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল ঘটাতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । নির্ভরযোগ্য বিধায়ক ও নতুন মুখ নিয়ে মমতার এই মন্ত্রিসভা গঠিত হবে বলে ইঙ্গিত। তৃণমূল নেত্রী নন্দীগ্রামে পরাজিত হলেও বিজেপির সোনার বাংলা গড়ার স্বপ্নকে ধূলিসাৎ করে হ্যাট্রিক করলেন। তৃতীয় বারের জন্য বাংলার…

Read More
mamata and government Others Politics 

বিকেলে দলীয় বৈঠক -সন্ধ্যেতে রাজভবনে তৃণমূল নেত্রী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিকেলে দলের বৈঠক। সন্ধ্যেবেলায় সরকার গড়ার দাবি নিয়ে রাজভবনে যাবেন তৃণমূল নেত্রী। মমতাই ফের ক্ষমতায় আসীন। হ্যাট্রিক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের জয়ী ও পরাজিত সকল প্রার্থী নিয়েই বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো । আগামী দিনের পথ চলার বার্তা দেবেন তিনি। রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে ২০০-র বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের পর বার্তা দিলেন, “এই জয় বাংলার মানুষের জয়। তবে করোনা পরিস্থিতিতে কোনও বিজয় মিছিল হবে না। কোভিডের এই বাড়বাড়ন্ত কাটলে ব্রিগেডে হবে বিজয় সমাবেশ।” করোনা পরিস্থিতি মোকাবিলা করাই এখন প্রথম…

Read More
mamata and result Others Politics 

গণনার দিনে কী করণীয় -বৈঠকে টিপস দিলেন তৃণমূল সুপ্রিমো

ক্ষমতায় আসছি আমরাই,শেষ মুহূর্তে প্রার্থীদের টিপস দিলেন তৃণমূল নেত্রী। তৃণমূল সূত্রের খবর,৪৫ মিনিটের এই বৈঠকে গণনার দিনে ঠিক কী করণীয়, তা প্রার্থী এবং এজেন্টদের বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো।

Read More
mamata and meeting Others Politics 

ফল প্রকাশের আগে তৃণমূলের জরুরি বৈঠক

জয়ী বিধায়কদের এখন ধরে রাখাই একমাত্র লক্ষ্য। বিধানসভার ফল প্রকাশের আগে আজ জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেতা আসন নিয়ে পদ্ম শিবিরে ঝুঁকতে পারেন এমন আশঙ্কায় এই বৈঠক। এই বৈঠকে বিশেষ বার্তা দিতে পারেন দলনেত্রী,এমনটাই আন্দাজ করা হচ্ছে।

Read More
7th phase and mamata Others Politics 

ভার্চুয়াল প্রচারেও স্ব-মহিমায় তৃণমূল নেত্রী

ভবানীপুরে ভোট। নিজের কেন্দ্র ছেড়ে এবার নন্দীগ্রামে লড়েছেন তৃণমূল নেত্রী। প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। সঙ্গে বিজেপির সর্বশক্তি প্রয়োগ। বাংলার ভোটের প্রচার পর্ব শেষ। নবান্ন দখলের যুদ্ধে গোটা প্রচার পর্বেই হুইল চেয়ারে প্রচার সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Read More
campaing mamata Others Politics 

গাইঘাটায় মতুয়া গড়ে মমতা-মোদিকে বিঁধে মন্তব্য

“ভোটের পর পাখি পালিয়ে যাবে”, মতুয়া গড়ে গিয়ে মোদিকে বিঁধে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে ঠাকুর পরিবারের বাইরে মতুয়া সম্প্রদায়ের মধ্যে থেকে কাউকে কেন নির্বাচনে বিজেপি প্রার্থী করা হয় না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Read More