Madeleine Albright-1

ম্যাডেলিন অলব্রাইটের প্রয়াণ

প্রয়াত হলেন আমেরিকার প্রথম মহিলা বিদেশসচিব ম্যাডেলিন অলব্রাইট (৮৪)। প্রেসিডেন্ট বিল ক্লিন্টন প্রশাসনে থাকাকালীন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ম্যাডেলিন। বিদেশসচিবের দায়িত্বভারও পালন করেছেন।

Read More
Anushilon Samiti-1

অনুশীলন সমিতি প্রতিষ্ঠা

১৯০২ সালের ২৪ মার্চের ঘটনা। আজকের দিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুশীলন তত্ত্বের আদর্শে গঠিত বাংলার সশস্ত্র ব্রিটিশ-বিরোধী সংগঠন অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল।

Read More
Shakti-2

শক্তি চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস

আজকের দিনে কবি শক্তি চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছিলেন। ১৯৯৫ সালের ২৩ মার্চ তাঁর প্রয়াণ হয়। হাংরি আন্দোলনের অন্যতম জনক হিসেবে চিহ্নিত তিনি। ১৯৭৫ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন। ১৯৮৩ সালে সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি।

Read More
Atto Phon Bismarck-1

জার্মান সাম্রাজ্যের প্রতিষ্ঠা

১৮৭১ সালের ২১ মার্চের ঘটনা। অটো ফন বিসমার্ক জার্মান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। প্রথম চ্যান্সেলর হয়েছিলেন তিনি। ১৮৭১ সাল থেকে ১৮৯০ সাল পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন।

Read More
Dalai Lama-1

চতুর্দশ দলাই লামা

১৯৫৯ সালের ১৭ মার্চের ঘটনা। আজকের দিনে তেনজিং গিয়াৎসো তথা চতুর্দশ দলাই লামা তিব্বত ছেড়ে ভারতে চলে এসেছিলেন। ১৯৮৯ সালে তিনি নোবেল শাস্তি পুরস্কারে সম্মানিত হন।

Read More
Julius Sizar-1

জুলিয়াস সিজারের প্রয়াণ দিবস

আজকের দিনে জুলিয়াস সিজার প্রয়াত হয়েছিলেন। প্রাচীন রোমে প্রজাতন্ত্র বিলোপ এবং নতুন রোম সাম্রাজ্যের প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

Read More
Ganesh Pyne-1

গণেশ পাইনের প্রয়াণ দিবস

গণেশ পাইন একজন বিশিষ্ট শিল্পী ছিলেন। পশ্চিমি শিল্প ও ভারতীয় শিল্পের সংমিশ্রণে তিনি উজ্জ্বল ছিলেন। ২০১৩ সালের ১২ মার্চ তাঁর প্রয়াণ হয়। তিনি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ও বিড়লা অ্যাকাডেমির শিরোপা পান। কেরল সরকারের রাজা রবি বর্মা সম্মানে ভূষিত হয়েছিলেন। তাঁকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত।

Read More
Dandi Abhijan-1

ডান্ডি অভিযান

১৯৩০ সালের ১২ মার্চের ঘটনা। আজকের দিনে মোহনদাস করমচাঁদ গান্ধি সত্যাগ্রহীদের নিয়ে সবরমতী আশ্রম থেকে লবণ সত্যাগ্রহ উপলক্ষ্যে ডান্ডি অভিযান শুরু করেছিলেন। ব্রিটিশ সরকারের লবণের উপর কর বসানোর প্রতিবাদে গুজরাটের উপকূলবর্তী গ্রাম ডান্ডি থেকে অভিযান শুরু করেছিলেন।

Read More
Alekzandar Fleming-1

আলেকজান্ডার ফ্লেমিংয়ের প্রয়াণ দিবস

আজকের দিনে পেনিসিলিনের আবিষ্কর্তা আলেকজান্ডার ফ্লেমিং প্রয়াত হয়েছিলেন। লন্ডনে তাঁর প্রয়াণ হয়। ১৯৫৫ সালের ১১ মার্চ তিনি প্রয়াত হয়েছিলেন। ১৯৪৫ সালে তিনি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন।

Read More
Joseph Stalin-2

জোসেফ স্তালিনের প্রয়াণ দিবস

আজকের দিনে জোসেফ স্তালিন প্রয়াত হয়েছিলেন। ১৯৫৩ সালের ৫ মার্চ তিনি প্রয়াত হন। ১৯২২ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত তিনি সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আসীন ছিলেন।

Read More