weather and 30 march Breaking News Others 

আবহাওয়ার পরিবর্তন

আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে বলে জানানো হয়েছে। বাংলায় বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবং শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে বলেও জানানো হয়েছে।

Read More
weather and 29 march Breaking News Others 

আজ আবহাওয়া

দেশের বিভিন্ন রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে ৷ উত্তর ভারত, মধ্য ভারত থেকে শুরু করে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যে হবে বৃষ্টি ৷ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়, উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা সহ কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। হরিয়ানা ও পঞ্জাবে বর্ষাকাল শুরু হওয়ার ইঙ্গিত।

Read More
weather and 25 march Breaking News Others 

নজরে আবহাওয়া

ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের উপকূলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে। আজ বৃষ্টির হওয়ার সম্ভাবনা নেই। রোদের তীব্রতা রয়েছে। মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে।

Read More
24 march weather Breaking News Others 

আবহাওয়া সংবাদ

রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত চলার সম্ভাবনা ঝড়-বৃষ্টির প্রভাব। আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

Read More
weather 23 march Breaking News Others 

আজ আবহাওয়া

আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস দেওয়া হয়েছে, দক্ষিণবঙ্গে এখনই ঝড়-বৃষ্টির ইঙ্গিত নেই। রোদের ঝলকানি দেখা যাচ্ছে। পরিষ্কার আকাশ। ভোরের দিকে হালকা কুয়াশা। এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

Read More
weather 22 march Breaking News Others 

আবহাওয়ার উন্নতি

কমে যাবে ঝড়-বৃষ্টির পরিমাণ। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলিতে ঝলমলে রোদ। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। আগামী কাল থেকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে ।

Read More
weather and 21 march Breaking News Others 

আবহাওয়ার খবর

দুই বঙ্গেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হবে। এছাড়া উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি হবে বলে জানানো হয়েছে । উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির ইঙ্গিত।

Read More
weather and 20 march Breaking News Others 

ফের বৃষ্টির পূর্বাভাস

ফের দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ রাজ্যের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রের খবর, আকাশের আবারও মুখ ভার। বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে।পাশাপাশি পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

Read More
weather and 18 march Breaking News Others 

আবহাওয়ার খবর

কলকাতা সংলগ্ন জেলাগুলিতে মরশুমের প্রথম কালবৈশাখী দেখা গেল। তবে প্রভাব অনেকটাই কম। কলকাতা সংলগ্ন দমদমে ৬৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়েছে। হালকা বৃষ্টি হয়েছে। আকাশ মেঘলা।

Read More
weather 16 march Breaking News Others 

আবহাওয়ার পূর্বাভাস দেখুন

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিতে পারে রাজ্যে। উত্তরবঙ্গে শিলাবৃষ্টিরও খবর ছিল। দক্ষিণবঙ্গেও শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যের প্রায় সব জেলাতেই । পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার
সম্ভাবনা ।

Read More