আবহাওয়ার খবর
সোমবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। অতি ভারী বৃষ্টির ইঙ্গিত। দুর্গাপুজোর পূর্বে বাংলায় দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। অতি ভারী বৃষ্টির ইঙ্গিত। দুর্গাপুজোর পূর্বে বাংলায় দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ বিরাজ করবে । মাঝে মাঝে রোদের দেখা মিললেও।
শনিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে । আবারও আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে রাজ্যে । বৃষ্টির সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গে ৷ শনি ও রবিবার দিন বিক্ষিপ্ত বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে ।
দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ দেখা যাবে । হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে।
দিঘায় সক্রিয় মৌসুমী রেখা। আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে উত্তরবঙ্গে বেড়ে যাবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ দেখা যাবে। মাঝে মাঝে রোদের ঝলকানিও থাকবে।
গরমে নাজেহাল অবস্থা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতা বাড়ছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তবে গরমের অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,মেঘলা আকাশ থাকবে মাঝে মাঝে।
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তার প্রভাবে ওড়িশা উপকূলে বৃষ্টিপাত শুরু বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই বৃষ্টিপাত আরও বাড়বে বলে জানানো হয়েছে। এই আবহাওয়ার কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানানো হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। দক্ষিণ মায়ানমারে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই ঘূর্ণাবর্ত পরবর্তী সময়ে শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হওয়ার ইঙ্গিত। আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, নিম্নচাপটি বাংলা উপকূলবর্তী এলাকার কাছাকাছি ওড়িশাতে প্রবেশ করবে। পরে ঝাড়খণ্ড ও ছত্রিশগড় অভিমুখে গিয়ে দুর্বল হবে বলে বলা হচ্ছে ।
বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে মাঝে মধ্যে রোদের দেখা মিলবে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।
ফের নিম্নচাপের সম্ভাবনা তৈরি বঙ্গোপসাগরে। এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । তবে বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে।