5 july weather

আজ আবহাওয়া

দক্ষিণবঙ্গের আকাশে সেভাবে বৃষ্টির দেখা নেই। মাঝে মাঝে বৃষ্টির উঁকি। বর্ষাকাল এলেও বর্ষাকালের ঝমঝম বৃষ্টি অধরা ৷ আবহাওয়া দফতর সূত্রের খবর, নিম্নচাপের জেরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে উত্তর ওড়িশা উপকূলবর্তী এলাকায় ।

Read More
weather 4 july

আবহাওয়ার খবর

দক্ষিণবঙ্গে বৃষ্টির সেভাবে দেখা নেই। রোদের ঝলকানি রয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। কখনও কখনও মেঘলা আকাশ দেখা যাবে।

Read More
weather 2 july

আজ আবহাওয়া

রাজ্যের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। মেঘলা আকাশ থাকবে। মাঝে মধ্যে রোদের দেখা মিলবে।

Read More
weather 1 july

আবহাওয়ার খবর

এ বছর রাজ্যে আগাম বর্ষা প্রবেশ করলেও এর প্রভাব সেভাবে পড়েনি দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে উত্তরবঙ্গে একনাগাড়ে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর,দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলোর আদ্রতাজনিত অস্বস্তি রয়েছে।

Read More
weather 30 june

আবহাওয়ার খবর

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে কমতে থাকবে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই বলে জানানো হয়েছে। তাপমাত্রা বাড়বে। জলীয়বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির ইঙ্গিত রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়।

Read More
weather 29 june

আবহাওয়ার পূর্বাভাস

কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলিতে রোদের সঙ্গে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

Read More
weather 28 june

আজকের আবহাওয়া

আবারও পরিবর্তন আবহাওয়ার। অতি বৃষ্টিতে ভাসতে থাকা উত্তরবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর সূত্রের খবর, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার,উত্তর দিনাজপুর সহ জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে ৷ পাশাপাশি বার্তা দেওয়া হয়েছে ঝোড়ো হাওয়ার। সতর্ক ও সাবধানে থাকার পরামর্শও দেওয়া হয়েছে ৷

Read More
weather 27 june

আবহাওয়ার খবর

দক্ষিণবঙ্গে হালকা বর্ষা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ইঙ্গিত আবারও। আবহাওয়া দফতর সূত্রের খবর,আগামিকাল থেকে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে সেভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানানো হয়েছে।

Read More
weather 25 june

আজ আবহাওয়া

ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বেই সতর্কবার্তা জারি করা হয়েছে। কলকাতা-সহ রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা থাকবে। বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কার কথা বলা হয়েছে।

Read More
weather 24 june

কলকাতায় বৃষ্টি ঝরা আকাশ

টানা বৃষ্টির পূর্বাভাস না থাকলেও কলকাতা সহ কয়েকটি জেলায় বৃষ্টি হবে বলে সর্বশেষ খবরে জানানো হয় । সকালে আকাশ বেশ পরিষ্কার ছিল ৷ বেলা বাড়তেই বৃষ্টি নামে কলকাতার আকাশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে।

Read More