বিজ্ঞপ্তি প্রকাশ : সরকারি কর্মীদের ভাতা ঘোষণা
রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অ্যাড হক বোনাস, অগ্রিম উৎসব ভাতা ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এক্সগ্রাশিয়া ঘোষণা করেছে। অর্থ দফতর বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে একথা জানিয়েছে।
রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অ্যাড হক বোনাস, অগ্রিম উৎসব ভাতা ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এক্সগ্রাশিয়া ঘোষণা করেছে। অর্থ দফতর বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে একথা জানিয়েছে।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যে শিল্প সম্মেলন। বিশ্ববাংলা কনভেনশন কেন্দ্রে ২০-২১ এপ্রিল এই আসর। প্রত্যাশা রাজ্য সরকার ও শিল্পমহল সহ আমজনতার । শিল্প সম্মেলনে রাজ্যপাল জগদীপ ধনখড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা অমিত মিত্র, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীরা উপস্থিত।
দক্ষিণবঙ্গের একটা বড় অংশ বাংলা নববর্ষের শুরুতেই তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের এমনই পূর্বাভাস। বৈশাখের দ্বিতীয় দিনে পশ্চিমাঞ্চলের ৫টি জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে।
রাজ্যের সাফল্যের মুকুটে এল ফের স্বীকৃতি। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে মোট ১৪ টি পুরস্কার দেওয়া হল রাজ্যকে। এ বিষয়ে জানানো হয়েছে,পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে রাজ্যের ১৪ টি জেলা পরিষদ,পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত এই পুরস্কার পেল।প্রাপ্তির মধ্যে রয়েছে শিশুবান্ধব গ্রাম পঞ্চায়েত পুরস্কার, গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট পুরস্কার ও রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ‘জলস্বপ্ন’ প্রকল্পকে পাথেয় করে ফের একবার টেক্কা দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাট ও যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশকে।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পুরস্কার রাজ্যে। বিমান ব্যবস্থায় যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে এই স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ । রাজ্যের পক্ষ থেকে বাগডোগরা বিমানবন্দরের আধুনিকীকরণে সাহায্য করা সহ মালদহ, কোচবিহার ও পুরুলিয়ার মতো জায়গায় বিমান পরিষেবা চালু করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার।
স্কুল-পোশাকের রঙ। রাজ্যের সমস্ত স্কুলের পড়ুয়াদের স্কুল-পোশাকের রঙ হবে নেভি ব্লু ও সাদা। স্কুল-পোশাকের ব্যাচে থাকবে বিশ্ব বাংলার লোগো। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে এমনই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
১৩ লক্ষ স্টুডেন্টস ক্রেডিট কার্ড মঞ্জুর। সূত্রের খবর, রাজ্য সরকার চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১৩ লক্ষ ৭ হাজার ৭৬ জন পড়ুয়ার স্টুডেন্টস ক্রেডিট কার্ড মঞ্জুর করেছে। পাশাপাশি ৮,৭০৫ জনকে তা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।