রাজ্যে স্টুডেন্টস ক্রেডিট কার্ড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ১৩ লক্ষ স্টুডেন্টস ক্রেডিট কার্ড মঞ্জুর। সূত্রের খবর, রাজ্য সরকার চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১৩ লক্ষ ৭ হাজার ৭৬ জন পড়ুয়ার স্টুডেন্টস ক্রেডিট কার্ড মঞ্জুর করেছে। পাশাপাশি ৮,৭০৫ জনকে তা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বিধানসভা অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সীর প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

