বিশ্বভারতীতে বসন্ত উৎসব : বিজ্ঞপ্তি প্রকাশ

Biswabharati-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দোলের দিন বিশ্বভারতীতে আয়োজন হবে না বসন্ত উৎসব। ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক সূত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ খবর জানানো হয়েছে। বিশ্বভারতী সূত্রে আরও জানানো হয়েছে, আগামী ১৮ মার্চ ২০২২ সালে বিশ্বভারতীর সামগ্রিক অবস্থার পরিস্থিতিতে কর্মী পরিষদের পক্ষ থেকে বসন্তোৎসব আয়োজন করা সম্ভব হচ্ছে না। উল্লেখ করা যায়, হস্টেল খোলা-সহ বেশ কিছু দাবিতে পড়ুয়াদের আন্দোলনে অচল অবস্থা চলছে বিশ্বভারতী জুড়ে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে বসন্ত উৎসব হচ্ছে না বিশ্বভারতীতে। (ছবি : সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *