কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের বিশেষ স্বীকৃতি রাজ্যকে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যের সাফল্যের মুকুটে এল ফের স্বীকৃতি। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে মোট ১৪ টি পুরস্কার দেওয়া হল রাজ্যকে। এ বিষয়ে জানানো হয়েছে,পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে রাজ্যের ১৪ টি জেলা পরিষদ,পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত এই পুরস্কার পেল।প্রাপ্তির মধ্যে রয়েছে শিশুবান্ধব গ্রাম পঞ্চায়েত পুরস্কার, গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট পুরস্কার ও রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার।
উল্লেখ করা যায়, ১১টি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত পুরস্কার পেতে চলেছে। প্রসঙ্গত, ইতিপূর্বে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পুরস্কার জয়ী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বিমান ব্যবস্থায় যোগাযোগ বাড়ানোয় স্বীকৃতি-স্বরূপ এই প্রাপ্তি ঘটে। পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে বাগডোগরা বিমানবন্দরের আধুনিকীকরণে সহায়তা করা হচ্ছে। আবার মালদহ, কোচবিহার ও পুরুলিয়ার বিমান পরিষেবা চালু করতে উদ্যোগী হয় রাজ্য। মন্ত্রকের একটি অনুষ্ঠানে ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

