ঘূর্ণিঝড় “যশ” মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর
ঘূর্ণিঝড় “যশ” মোকাবিলায় জেলাশাসকদের একগুচ্ছ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘূর্ণিঝড় “যশ” মোকাবিলায় জেলাশাসকদের একগুচ্ছ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আম্ফানের স্মৃতি রাজ্যবাসীর মনে এখনও টাটকা। সুন্দরবন উপকূলবর্তী এলাকায় আজও সেই চিহ্ন রয়ে গিয়েছে। ফের আরও এক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। একদিকে করোনা পরিস্থিতিতে জেরবার রাজ্য। অন্যদিকে ঘূর্ণিঝড়ের আভাস।
“যশ” এর রোষ। দিঘা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা ঘূর্ণিঝড় যশ। আবহাওয়াবিদরা মনে করছেন, রবিবার নাগাদ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ শেষ পর্যন্ত পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে।
আবারও বঙ্গোপসাগরে ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় ‘যশ’। আছড়ে পড়ার সম্ভাবনা সুন্দরবন উপকূল এলাকায়।
হাওয়া অফিস সূত্রের খবর, ২৩ -২৫ মে-র মধ্যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায়।