pakistan stock exchangeAccident Breaking News 

পাক স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে জঙ্গি হামলা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সাত সকালে ৪ বন্দুকবাজের হামলায় আতঙ্ক ছড়ালো পাকিস্তানে। সূত্রের খবর, পাকিস্তানের জনবহুল এবং বড় শহর করাচিতে আজ সকালে ৪ বন্দুকবাজ আচমকাই হামলা চালিয়েছে ৷ সূত্রের আরও খবর, করাচি স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে হটাৎই ঢুকে পড়ে ওই বন্দুকবাজরা। এরপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা। আবার স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ের মূল গেটে গ্রেনেডও ছুড়েছে জঙ্গিরা ৷

সূত্র মারফৎ আরও জানা যায়, আজ সকাল থেকেই জঙ্গি হানার আতঙ্ক ছড়িয়ে পরে গোটা শহরেই ৷ এই হামলার জেরে ২ জন সাধারণ মানুষের মৃত্যুও হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। এরপর নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। ৪ জঙ্গির মধ্যে তিন জনকেই নিকেশ করতে সফল হয়েছে নিরাপত্তাবাহিনী ৷ বাকি ১ জন জঙ্গি এখনও স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ের ভিতরেই রয়েছে বলে জানা যায়। গোটা বিল্ডিংটি নিরাপত্তা বলয়ে ঘিরে রেখেছে রক্ষীরা।

Related posts

Leave a Comment