পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ খণ্ডঘোষ জুড়ে বিষাক্ত পার্থেনিয়ামের আতঙ্ক

Parthenium

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরের খন্ডঘোষ এলাকায় বিভিন্ন অঞ্চলে বিষাক্ত পার্থেনিয়াম গাছকে ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে। স্থানীয় সূত্রের খবর, এই বিষাক্ত গাছ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট থেকে শুরু করে চর্মরোগ হওয়ার আশঙ্কায় ভুগছেন ওই সব এলাকার মানুষ। উল্লেখ্য, প্রতি বছর খণ্ডঘোষ এলাকায় প্রত্যেক পঞ্চায়েত উদ্যোগ নিয়ে পার্থেনিয়াম গাছ নির্মূল করে থাকে। তবে এবার করোনা আবহে এই বিষাক্ত গাছ পরিষ্কার করা সম্ভব হয় নি। এই অবস্থায় প্রতিটি অঞ্চলে রাস্তার দুই ধরে গজিয়ে উঠেছে প্রচুর পরিমানে পার্থেনিয়াম গাছ। প্রতিদিন সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাতায়াত করছেন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, যত দ্রুততায় সম্ভব এই বিষাক্ত গাছ নির্মূল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *