প্রয়াত সরোজ খান

Saroj Khan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন সরোজ খান (৭১)। বলিউড ডাকতো তাঁকে ‘মাস্টারজি’ নামে। শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের গুরু নানক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সকালে সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। হিন্দি ছায়াছবিতে ২ হাজারেরও বেশি গানের নৃত্য পরিচালনা করেছিলেন তিনি। তাঁর পরিচালনায় বিখ্যাত হিট নাচগুলির বেশিরভাগই পর্দায় পরিবেশন করেছিলেন শ্রীদেবী ও মাধুরী দীক্ষিত।

সূত্রের খবর ,গত ১৭ জুন শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কোভিড টেস্টও করা হয়। তবে তা নেগেটিভ আসে। জগওয়ানি।
সরোজ খানের জন্ম হয় ১৯৪৮ সালে। মাত্র ৩ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে পথ চলা শুরু করেছিলেন। পাঁচের দশকের শেষে বি সোহনলালের সঙ্গে ব্যাক-আপ ডান্সার হিসেবে কাজ শুরু করেছিলেন। আবার নৃত্য পরিচালক হিসেবে কাজ শুরু করেন ‘গীতা মেরা নাম’ ছবি দিয়ে। সিনেমার জগতে কোরিওগ্রাফার হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। শ্রীদেবী ও মাধুরীর সঙ্গে তাঁর কোরিওগ্রাফি তাঁকে একটা আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছিল। চাঁদনী, মিস্টার ইন্ডিয়া, তেজাব, নাগিনা, থানেদারের মতো ছবিগুলো সুপার হিট হয়। ২০১৮ সালে মাধুরীর সঙ্গে শেষবার কাজ করেছিলেন কলঙ্ক ছবিতে। দেবদাস, জব উই মেট, তামিল ছবি শৃঙ্গারাম-এর জন্য সেরা কোরিওগ্রাফার হিসেবে জাতীয় পুরস্কারও পান তিনি । পাশাপাশি ২০০৫ সাল থেকে ১০ সাল অবধি নানা রিয়্যালিটি শোয়ে বিচারক হিসেবে থেকেছেন সরোজ। হাওয়া হাওয়াই, তাম্মা তাম্মা, এক দো তিন, ডোলা রো ডোলা, ধক ধক করনে লাগা, ইয়ে ইসক হায়-এর মতো গানগুলো আজও জনপ্রিয়। চলে গেলেন সরোজ। রয়ে গেল তাঁর সেইসব নাচ। এই কোরিওগ্রাফারের মৃত্যুতে শোকের ছায়া বিভিন্ন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *