DelhiWorld 

রিপোর্টে প্রকাশ-বিশ্বের দূষিত শহর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সমীক্ষার রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, বিশ্বের সবচেয়ে দূষিত ৩০ টি শহরের মধ্যে ২২টিই অবস্থিত ভারতে। পাশাপাশি বিশ্বের সব থেকে দূষিত রাজধানীগুলির মধ্যে একেবারে শীর্ষে রয়েছে দিল্লি। এক্ষেত্রে জানানো হয়েছে, টানা ৩ বছর ধরে দিল্লি হল বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী। সূত্রের খবর, সুইস সংস্থা ‘আইকিউ এয়ার’ রিপোর্টে এমনই তথ্য সামনে এসেছে। এ বিষয়ে আরও জানা গিয়েছে, দিল্লি ছাড়াও ভারতের দূষিত শহরগুলির তালিকায় রয়েছে – বুলন্দশহর, গাজিয়াবাদ, জালালপুর, বিসরাখ, কানপুর, নয়ডা, গ্রেটার নয়ডা, লখনউ, মীরাট ও আগ্রা, ভিওয়ারি, ফরিদাবাদ, জিন্দ, ফতেহাবাদ, গুরুগ্রাম, যমুনানগর, মজফফরপুর এবং রোহতক ও ধারুহেরা। সূত্রের আরও খবর, বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলির মধ্যে ভারতের ৯ টি শহর প্রথম স্থানেই রয়েছে। অন্যদিকে বিশ্বের দ্বিতীয় অর্থাৎ ভারতের সবচেয়ে দূষিত শহর হল গাজিয়াবাদ। এক্ষেত্রে দশম স্থানে রয়েছে দিল্লি।

Related posts

Leave a Comment