মাইলস্টোন স্পর্শ করলেন ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে ১০০টি আন্তর্জাতিক টি-২০ খেললেন মর্গ্যান। মাইলস্টোন স্পর্শ করলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ান ৷ মোতেরায় শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ফেললেন বিশ্বকাপ জয়ী ব্রিটিশ অধিনায়ক। দেশের প্রথম ক্রিকেটার হিসাবে এই নজির গড়লেন ৷ উল্লেখ করা যায়, ২০০৯ সালে দেশের হয়ে প্রথম টি-২০ ম্যাচ খেলেন মর্গ্যান। ১৩৮.৯৯ তাঁর স্ট্রাইক রেট এবং ৩০.৩৪-এর গড়ে মর্গ্যান ২৩০৬ রান করেছেন ৷
অন্যদিকে তিনি দেশের হয়ে ১৬টি টেস্ট ও ২৪২টি ওয়ান-ডে ম্যাচও খেলেছেন ৷ তাঁর মন্তব্য, ১০০ নম্বর টি-২০ খেলতে পেরে ভাল লাগছে৷ এটা আমার ও আমার পরিবারের জন্য একটা বড় খবর ৷ সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক (১১৬),ভারতের রোহিত শর্মা (১০৯), নিউজিল্যান্ডের রস টেলর (১০৯),ইয়ন মর্গ্যান (১০০), নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল(৯৯)। এছাড়া পাকিস্তানের শাহিদ আফ্রিদি (৯৯) ও মহম্মদ হাফিজ (৯৯)রয়েছেন।

