দেশের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া প্রয়াত

Bhanu Athaiya

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভানু আথাইয়া (৯১) প্রয়াত। দেশের প্রথম অস্কারজয়ী তিনি। সূত্রের খবর, দু-বার জাতীয় পুরস্কার পেয়েছেন ‘লেকিন’ ও ‘লগান’ ছবির জন্য। গান্ধী ছবির জন্য প্রথম অস্কারজয়ী ভারতীয় হিসেবে নজির সৃষ্টি করেছেন এই শিল্পী। ফ্যাশন ডিজাইনার ভানু ১৯৮৩ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জয়ী হয়েছিলেন রিচার্ড অ্যাটেনবরো পরিচালিত ছবি গান্ধীর কস্টিউম ডিজাইনের জন্য। বেশ কিছুদিন নিউমোনিয়ায় ভুগছিলেন। ৮ বছর আগে তাঁর ব্রেন টিউমার ধরা পড়ে। দক্ষিণ মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে খবর। পঞ্চাশের দশক থেকে প্রায় ১০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। ‘সিআইডি’ ছিল তাঁর প্রথম ছবি। এরপর ‘পিয়াসা’, ‘কাগজ কে ফুল’, ‘সাহেব বিবি অওর গুলাম’ ও ‘তিসরি মঞ্জিল’-সহ একাধিক ছবিতে কাজ করেছেন। পারিবারিক সূত্রের খবর, ‘গাইড’-এ ওয়াহিদা রহমান, ‘সত্যম শিবম সুন্দরম’-এ জিনাত আমন বা ‘আম্রপালী’ ছবিতে বৈজয়ন্তীমালা তাঁর পোশাকেই উজ্জ্বল হয়ে রয়েছেন সিনেমার পর্দায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *