ফেন্সার হিসাবে টোকিও অলিম্পিকে ভবানী দেবী

Bhavani Devi

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রথম ভারতীয় ফেন্সার হিসাবে অলিম্পিকে ভবানী দেবী। ‘নতুন খেলা’য় মেতেছে দেশ। ভারতের প্রথম ফেন্সার হিসাবে টোকিও অলিম্পিকে যাবেন।
ক্রিকেট ও ফুটবলের দেশে নতুন খেলা ফেন্সিং। এদেশে তেমন জনপ্রিয়ও নয় খেলাটি। তবে তামিলনাড়ুর ভবানী দেবীকে ঘিরে আশাবাদী দেশ। এদেশ থেকে তিনিই প্রথমবার অলিম্পিকের আসরে নামবেন। ভারতের প্রথম ফেন্সার হিসাবে টোকিও অলিম্পিকে দেখা যাবে তাঁকে। হাঙ্গেরিতে অনুষ্ঠিত ফেন্সিং বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেছেন। টোকিও অলিম্পিকের ছাড়পত্রও পেয়েছেন ভবানী দেবী। ভারতীয় ক্রীড়াজগতের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চলেছেন তিনি। ফেন্সিং খরচসাপেক্ষ খেলা। ছোট থেকেই তাঁকে লড়াই করে চলতে হয়েছে। ৮বার জাতীয় ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ভবানী। আন্তর্জাতিক স্তরে সাফল্য তাঁর জীবনে এই প্রথম। ২০১৬সালে রিও অলিম্পিকের যোগ্যতা অর্জনের কাছাকাছি পৌঁছলেও ব্যর্থ হন। ইতালির প্রশিক্ষক নিকোলা জানোত্তির অধীনে ট্রেনিং নিয়েছেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ভবানীকে। উল্লেখ্য, ৫ এপ্রিল নতুন র‌্যাঙ্কিং ঘোষণা হবে। তা হবে হাঙ্গেরির বিশ্বকাপে পারফরম্যান্সের বিচারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *