করোনার বিধি মেনেই দোল খেলার পরামর্শ

Holi Festival

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মাস্ক পরে ও সতর্ক বিধি মেনেই দোল খেলার পরামর্শ। কলকাতা পুরসভার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এ বিষয়ে জানা গিয়েছে, ফের নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আগেই শুরু করা হচ্ছে তৎপরতা। কলকাতা পুরসভা সেই মতোই প্রচারে জোর দিচ্ছে। পুরসভা সূত্রে খবর, শহরের বিভিন্ন জায়গায় আবার লাগানো হবে হোডিং। পাশাপাশি মাইকেও প্রচার করা হবে বলে জানা গিয়েছে। চলতি মাসের শেষের দিকেই দোল উৎসব। শহর বাসীকে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখেই রং খেলার পরামর্শ দিয়েছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।

সূত্রের আরও খবর, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। করোনা নিয়ে বৈঠকে আবারও জোর কদমে প্রচার করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে পুরসভা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ইনফরমেশন এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন। মূলত এই তিন বিষয়ের উপর জোর দিতে বলা হয়েছে। আরও জানা গিয়েছে,আগের মতোই বিভিন্ন জায়গায় ব্যানার, ফ্লেক্স লাগিয়ে করোনা সম্পর্কে মানুষকে আরও সচেতনের উপর জোরদার প্রচার করা হবে। বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই মাস্ক ব্যবহার করা এবং হাত ধোয়া বন্ধ করে দিয়েছেন। সামাজিক দূরত্ব না মেনেই চলছে সবকিছু। সেইগুলি আবার পুনরায় প্রচারে নিয়ে আসা হবে এমনটাই খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *