মহিলা বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলার
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : সব চেয়ে কম বয়সে মহিলাদের বিশ্বকাপের মঞ্চে দেখা গেল দক্ষিণ কোরিয়ার কেসি ইউ জিন ফেয়ারকে। ১৬ বছর ২৬ দিন বয়সে আন্তর্জাতিক বিশ্বকাপের আসরে নেমেছেন তিনি। এর আগে পুরুষদের বিশ্বকাপে এই নজির ছিল উত্তর আয়ারল্যান্ডের নর্মান হোয়াইটসাইডের। ১৯৮২ সালের বিশ্বকাপে যুগোশ্লোভিয়ার বিরুদ্ধে অভিষেক ম্যাচ খেলেছিলেন তিনি। ইতিপূর্বে সব চেয়ে কম বয়েসে মহিলাদের বিশ্বকাপে খেলেছিলেন নাইজেরিয়ার ইফিয়েয়ানি চিয়িজেনি। ১৬ বছর ৩৪ দিন বয়সে তিনি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। উল্লেখ করা যায়, সিডনির আলিয়াঞ্জ স্টেডিয়ামে কেসি ইউ জিন ফেয়ারের দেশ ২-০ গোলে পরাজিত হয় কলম্বিয়ার কাছে। (ছবি: সংগৃহীত)

