এবার ইন্ডিয়ান সুপার লিগে খেলতে চলেছে ইস্টবেঙ্গল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ক্লাবের শততম বর্ষে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুশির খবর। কারণ, এবার ডার্বি হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগে। সূত্রের খবর, এবার সুপার লিগে খেলতে চলেছে ইস্টবেঙ্গল। আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইনভেস্টরের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি হয়েছে। স্পনসরশিপের ফলে ফুটবলের একটা দিগন্ত খুলে যাবে। ফুটবল ছাড়া বাংলা সম্পূর্ণ নয়। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান, অতিমারিতেও অনেকেই এগিয়ে আসছেন। প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে খেলা হোক ফুটবল। অন্যদিকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান ক্লাবের প্রতি তাঁর ভালোবাসার কথাও জানান মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, মোহনবাগান ক্লাব পূর্বেই আতলেতিকো দে কলকাতার সঙ্গে যুক্ত হয়ে ইন্ডিয়ান সুপার লিগে খেলার ছাড়পত্র পেয়েছে। এবার এই লিগে ডার্বি দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

