এবার বাড়িতে বসেই অনলাইনে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা

calcutta university

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহে সমস্ত বিষয়ে অনলাইনেই পরীক্ষা নেওয়া সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় ৷ আগামী ১ থেকে ১৮ অক্টোবর বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার যাবে। পাশাপাশি প্রশ্নপত্র পাওয়া ও উত্তরপত্র জমা দেওয়ার মধ্যে ২৪ ঘণ্টা সময়সীমাও দেওয়া হবে। জানা গিয়েছে, নিজের নিজের কলেজের শিক্ষকরাই এবার উত্তরপত্র ও খাতা দেখবেন।

এক্ষেত্রে অনলাইনেই পাঠানো হবে প্রশ্নপত্র এবং অনলাইনেই জমা দিতে হবে উত্তরপত্র। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, যাঁদের অনলাইনের সুবিধে নেই, সেইসব পড়ুয়ারা হার্ডকপি জমা দিতে পারবেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে স্নাতক-স্নাতকোত্তরের ফলপ্রকাশ করা হবে বলেও জানিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

উল্লেখ্য, সোমবার এক ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয়, ইউজিসি-র নির্দেশিকা মেনেই ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবরের মধ্যে অনলাইনে স্নাতক, স্নাতকোত্তরের চুড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হবে ৷ বিশ্ববিদ্যালয় সূত্রে আরও খবর, এখনও পর্যন্ত ক্লাসে যতটুকু পড়ানো হয়েছে সেই সিলেবাসের উপরই ভিত্তি করে পরীক্ষা হবে। যে বিষয়ে যতটুকু সিলেবাস শেষ হয়েছে, সেখান থেকেই থাকবে প্রশ্ন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *