আজকের রাশিফল

rasi

সোমবার ২১আগ্রহায়ন ১৪২৭; ইঃ ০৭ ডিসেম্বর ২০২০

মেষ: আর্থিক শুভ। ঘরের শ্রীবৃদ্ধির জন্য অতিরিক্ত সময় দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন হতে পারে। মন শান্ত থাকার কারণে, সময় অনুকূলে থাকবে। সাংসারিক জীবন ভাল থাকবে। শুভ সংখ্যা: ৫

বৃষ: কোনও বদ অভ্যাসের করনে ক্ষতির আশঙ্কা। ব্যবসার ক্ষেত্রে শুভ। প্রচেষ্টা ছাড়াই অন্যদের নজরে আসার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে শুভ। আশেপাশের লোকেদের দ্বারা পারিবারিক সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ার আশঙ্কা। শুভ সংখ্যা: ৪

মিথুন: দূর যাত্রার পরিকল্পনার ক্ষেত্রে শুভ। ব্যস্ততা থাকলেও তা সহজেই কাটিয়ে ওঠার সম্ভাবনা। আর্থিক দিক শুভ। ঋণ গ্রহীতার কাছ থেকে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা। উন্নতির জন্য কর্মক্ষেত্রে অভিনবত্ব আনার প্রয়োজন। শুভ সংখ্যা: ২

কর্কট: অনাকাঙ্খিত চিন্তায় আচ্ছন্ন হওয়ার আশঙ্কা। পিতার কোনও পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে। বাড়ির কাজে ব্যস্ত থাকতে হতে পারে। কর্মক্ষেত্রে কোনও অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। শুভ সংখ্যা: ৫

সিংহ: পরিবারের সদস্যদের আশা-আকাংক্ষা পূরণে ধ্যৈর্য হারানোর আশঙ্কা। কোনও কারণে ভ্রমণ ক্লান্তিকর হলেও তা আর্থিক শুভ ফল দেবে। নতুন পরিকল্পনা এবং উদ্যোগ বাস্তবায়নের জন্য ভাল দিন। শুভ সংখ্যা: ৪

কন্যা: ব্যবসায়ীদের সতর্ক থাকা উচিত, আর্থিক ঋণ ফেরত না পাওয়ার আশঙ্কা। আত্মবিশ্বাসের জোরে অগ্রগতির সম্ভাবনা। শিশুদের অভিযোগ বিচলিত করতে পারে। কোনও পরিকল্পনা ব্যাহত হতে পারে। শুভ সংখ্যা: ২

তুলা: স্থিতিশীলতার জন্য আর্থিক দিকে মনোযোগী হওয়া প্রয়োজন। কর্মক্ষেত্র মসৃন থাকার সম্ভাবনা। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম লাভজনক দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। শুভ সংখ্যা: ৫

বৃশ্চিক: ইতিবাচক মনোভাব চারপাশের মানুষদের আকৃষ্ট করবে। অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে পরিবারের সদস্যদের সাথে কথা বলা প্রয়োজন। কর্মক্ষেত্রে কিছু কাজ সঠিক না হওয়ার কারণে বিরক্তি আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। শুভ সংখ্যা: ৬

ধনু: দয়ালু স্বভাব খুশির মুহূর্ত বয়ে আনতে পারে। আর্থিক অপচয়ের হাত থেকে সচেষ্ট হওয়া প্রয়োজন। প্রেমের ক্ষেত্র শুভ নয়। কর্মক্ষেত্রে সফলতা অর্জন। কোনও কারণ ছাড়াই ঝামেলায় পড়ার আশঙ্কা। শুভ সংখ্যা: ৩

মকর: স্বাস্থ্যের জন্য ভাল দিন। মনের উচ্ছল অবস্থা কাঙ্খিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। সঞ্চয়ের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলা প্রয়োজন। শুভ সংখ্যা: ৩

কুম্ভ: স্বাস্থ্য ভাল রাখতে উৎসাহিত করার জন্য কোন বন্ধুর সাহায্য লাভ। বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। কাজের চাপ বাড়ার জন্য খিটখিটে করে তুলতে পারে। শুভ সংখ্যা: ১

মীন: কর্মস্থলে উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে চাপ আসতে পারে। আর্থিক দিক শুভ। বাকসংযম বজায় রাখা প্রয়োজন। অধস্তন সহকর্মীরা অত্যন্ত সহায়ক হবে। ঘরে কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। শুভ সংখ্যা: ৮

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *