করোনা রুগীদের জন্য দরকার ফুসফুসের ব্যায়াম

Lungs exercise

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কোভিড – ১৯ মূলত ফুসফুসের সংক্রমণ। যার ফলে ফুসফুসকে সতেজ রাখার জন্য এই সময় নিয়মিত ফুসফুসের ব্যায়াম করা প্রয়োজন। ঘরে থেকেও যারা এই রগের চিকিৎসা নিচ্ছেন বা সদ্য সেরে উঠেছেন তাঁরা সকলেই রোগ প্রতিরোধ ব্যাবস্থার উপর নজর দিন। করোনা সংক্রমিত ব্যক্তিরা ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য গভীরভাবে শ্বাস নিয়ে ৫ থেকে ১০ সেকেন্ড ধরে রেখে আবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে। এইভাবে প্রতিদিন অন্তত ১০ বার করে দুবেলা এই ব্যায়াম করতে হবে। প্রয়োজন মনে করলে আরও বেশি বার করা যেতে পারে।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আপনার মতামত জানান।

ব্যায়াম করার সময় যদি অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এইসময় বিশ্রাম নেওয়া অত্যান্ত প্রয়োজন। মাথার নিচে বালিশ না নিয়ে পাশ ফিরে শুলে অনেকটা অসস্তি দূর হবে। আবার যতটা সম্ভব জোরে নিশ্বাস নিয়ে বুক ফুলিয়ে কিছুক্ষণ ধরে রেখে ধীরে ধীরে নিশ্বাস ছাড়তে হবে। এইভাবে ৩-৪ বার করার পর জোরে জোরে কাশতে হবে। এতে ফুসফুসের ভিতর মিউকাস বেরিয়ে যেতে সাহায্য করে। গরম জালের ভাপ নিলে অনেকটা আরাম পাওয়া যায়। এই সময় হাটা বেশ দরকার। যাদের হার্টের সমস্যা আছে তাঁরা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এইকাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *