আজকের রাশিফল
বুধবার ২১ পৌষ ১৪২৭; ইঃ ০৬ জানুয়ারী ২০২১
মেষ: দীর্ঘ সময়ের উত্তেজনা এবং চাপের হাত থেকে মুক্তি। জমি বা যে কোনও সম্পত্তিতে বিনিয়োগ ভাল হবে না। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির আনুকূল্য লাভ। বাড়িতে বন্ধু সমাগম হতে পারে। তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে সাংসারিক ঝামেলার সৃষ্টি হতে পারে। শুভ সংখ্যা: ৪
বৃষ: পাকাপাকি ব্যবস্থা না করে কাউকে ঋণ দেওয়া ঠিক হবে না। মাধুর্যতা এবং ব্যক্তিত্বের কারণে কিছু নতুন বন্ধু তৈরি হতে সাহায্য করতে পারে। সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের আজ সাফল্যের দিন। ভ্রমণ তাৎক্ষণিক ফলাফল না দিলেও ভবিষ্যতের জন্য ভাল হতে পারে। শুভ সংখ্যা: ৩
মিথুন: দীর্ঘস্থায়ী সম্ভাবনাসহ বিনিয়োগ করা যেতে পারে। একঘেয়ে এবং অস্থির দিনে বন্ধু এবং স্ত্রী সহযোগী হতে পারে। সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম ভাল ফল দিতে পারে। খালি সময়ে এমন কাজ করতে হতে পারে যা পূর্বকল্পিত ছিল না। শুভ সংখ্যা: ১
কর্কট: দাম বাড়তে পারে এমন জিনিস কেনার উপযুক্ত দিন। সামাজিক অনুষ্ঠানে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সময়। প্রেমঘটিত জটিলতা বাড়ার সম্ভাবনা। হঠাৎ অনিচ্ছাকৃত যাত্রা করতে হতে পারে। শুভ সংখ্যা: ৫
সিংহ: নিজের কোনও ঘনিষ্ঠ বা আত্মীয়দের সাথে ব্যবসায় যুক্ত থাকলে সতর্কতার সঙ্গে এগোনো প্রয়োজন, অন্যথায় আর্থিক ক্ষতির আশঙ্কা। গার্হস্থ্য জীবন শান্তিপূর্ণ থাকবে। প্রেমের ক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা: ৩
কন্যা: অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলা উচিত, ওজন নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। দীর্ঘসময় ধরে পরে থাকা পাওনা শেষমেশ পুনরুদ্ধার করা যাবে। যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভের সম্ভাবনা। শুভ সংখ্যা: ২
তুলা: স্বাস্থ্য ভাল থাকবে। বন্ধুবান্ধব এবং কাছের লোকেরা সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে শুভ ফল লাভের আশঙ্কা। কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা। বৈবাহিক জীবন সুখকর হবে। শুভ সংখ্যা: ৪
বৃশ্চিক: অর্থ-সংক্রান্ত বিষয়ে মামলার রায় স্বপক্ষ্যে যেতে পারে। কোনও ব্যক্তির কাছে ব্যাক্তিগত ব্যাপারে আলোচনা করা উচিত হবে না। প্রেমের ক্ষেত্রে শুভ। সঠিক মানুষের কাছে দক্ষতা এবং প্রতিভার প্রদর্শন করতে পারলে খুব শীঘ্রই ভাল ভাবমূর্তি তৈরি হতে পারে। শুভ সংখ্যা: ৬
ধনু: কোন সাধু ব্যক্তির আশীর্বাদ মনে শান্তি এনে দিতে পারে। পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হতে পারে। পিতামাতার স্বাস্থ্য চিন্তা এবং উদ্বেগের সৃষ্টি করতে পারে। কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। শুভ সংখ্যা: ৩
মকর: আধ্যাত্মিকতার পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা লাভজনক হতে পারে। আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারা দিন চলবে এবং সঞ্চয় বৃদ্ধি পাবে। সামাজিক অনুষ্ঠানে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বোঝাপড়া বাড়তে পারে। শুভ সংখ্যা: ৩
কুম্ভ: স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভাল দিন। মনের উচ্ছল অবস্থা কাঙ্খিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। কারও কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর হলেও আর্থিকভাবে তা ফলপ্রসূ হবে। প্রেমের ক্ষেত্রে শুভ। ঊর্ধ্বতন ও সহকর্মীদের সহযোগ পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৯
মীন: কোনও আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা। অর্থের বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কোনও বিরোধ হতে পারে। প্রেমের অনুভূতি উদ্বেল করে তুলতে পারে। স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি। শুভ সংখ্যা: ৭
(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

