HoroscopeLifestyle Others 

আজকের রাশিফল

♈/মেষ (Aries): দানী মনোভাব গোপন আশীর্বাদ হয়ে উঠবে। আজ আর্থিক অবস্থা শক্তিশালী থাকলেও অপ্রয়োজনীয় ব্যয়ভার নিয়ন্ত্রণ করা প্রয়োজন। পরিবারের সদস্যরা জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে। আজ সকলের মধ্যে নিজের প্রাধান্য পরিলক্ষিত হবে এবং কাউকে করা সহায়তা স্বীকৃতি পাবে। শুভ সংখ্যা: ১

♉/বৃষ (Taurus): নিজের ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে। আর্থিক ক্ষেত্রে উন্নতি জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করে তুলবে। সন্তানদের বা কম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের ধৈর্য্যের সঙ্গে সামলানো প্রয়োজন। প্রকৃত উপলব্ধির মাধ্যমেই স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করা সম্ভব হতে পারে। শুভ সংখ্যা: ১

♊/মিথুন (Gemini): নিজের শক্তি পুনরুদ্ধারের জন্য সম্পূর্ণ বিশ্রাম নেওয়া প্রয়োজন। আজ ব্যবসায়ে প্রচুর লাভ অর্জনের সম্ভাবনা রয়েছে। পারিবারিক উত্তেজনার কারণে মনকে ভ্রষ্ট হতে দেওয়া ঠিক হবে না। বাক সংযমের প্রয়োজন, কারণ প্রেমের ক্ষেত্রে ব্যক্তিরা অস্থির হয়ে উঠতে পারে। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা। শুভ সংখ্যা: ৮

♋/কর্কট (Cancer): কিছু আমোদপ্রমোদের জন্য কর্মক্ষেত্র থেকে তাড়াতাড়ি বেরোন দরকার। আজ কোনও নতুন বন্ধু হতে পারে। যৌথ উদ্যোগ এবং অংশীদারীত্ব থেকে দূরে থাকা প্রয়োজন। প্রেমের উত্তেজনা প্রবল হতে পারে। স্ত্রীর সাথে সম্পর্কের উন্নতি। সময়ের গুরুত্ব উপলব্ধি করে উপযুক্ত লোকেদের সাথে যোগাযোগ বৃদ্ধি করা প্রয়োজন। শুভ সংখ্যা: ২

♌/সিংহ (Leo): কোনও দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা স্বাস্থ্য এবং শক্তি সংরক্ষণের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। ব্যস্ত সময়সূচী সত্ত্বেও সহজেই ক্লান্তি সামলানো সম্ভব হয়ে উঠবে। ধর্মীয় কর্মে অর্থ বিনিয়োগ করে মানসিক শান্তি ও স্থিতিশীলতা লাভ। পুরোনো পরিজন ও সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার পক্ষে দিনটি ভালো। শুভ সংখ্যা: ১

♍/কন্যা (Virgo): কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে। অর্থ সাশ্রয়ের প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে। অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম অনুকূলে ফলাফল আনতে সাহায্য করবে এবং গার্হস্থ উত্তেজনা প্রশমিত করবে। প্রেমের যাত্রা ক্ষণস্থায়ী হলেও মধুর হবে। নতুন উদ্যোগ পিছিয়ে দেওয়া দরকার। শুভ সংখ্যা: ৮

♎/তুলা (Libra): ইতিবাচক চিন্তা বজায় রাখা প্রয়োজন। কোনও কাছের ব্যক্তির সাথে ঝগড়া বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছতে পারে। আত্মীয় ও বন্ধুদের আর্থিক দিক সামলাতে দেওয়া ঠিক হবে না, এতে ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আজ অনেক কিছু অর্জনের সম্ভাবনা রয়েছে, সুযোগের সাথে এগিয়ে চলা প্রয়োজন। শুভ সংখ্যা: ১

♏/বৃশ্চিক (Scorpio): জমি কেনাবেচায় লাভের সম্ভাবনা রয়েছে। ঘরে কোনও ধর্মানুষ্ঠান সম্পাদিত হতে পারে। প্রেমের ক্ষেত্রে অপ্রত্যাশিত মোর সন্ধ্যার দিকে মনকে বিষন্ন করে তুলবে। কর্মক্ষেত্রে নতুন সমস্যা কৌশলী হাতে সামলানো প্রয়োজন। যেকোনও পরিস্থিতিতে নিজের সময়ের খেয়াল রাখা প্রয়োজন। শুভ সংখ্যা: ৩

♐/ধনু (Sagittarius): দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। বাড়তি অর্থ জমিবাড়িতে বিনিয়োগ করা প্রয়োজন। সামাজিক ক্রিয়াকলাপ মজাদার হবে কিন্তু অন্যদের সাথে নিজের গোপন বিষয় ভাগ করে নেওয়া ঠিক হবে না। অতীতের সুখস্মৃতি ব্যস্ত করে রাখবে। কর্মক্ষেত্রে উচ্ছপদস্থ ব্যক্তির আনুকূল্য লাভ। শুভ সংখ্যা: ৯

♑/মকর (Capricorn): শৈশবের স্মৃতি অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনার কারণ হতে পারে। কোনও অতিথি বাড়িতে অপ্রত্যাশিতভাবে চলে আসতে পারে, ফলে ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে। পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করা প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে। শুভ সংখ্যা: ৯

♒/কুম্ভ (Aquarius): আজ স্বাস্থ্য সুন্দর থাকবে। সন্তানদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। সম্পর্কগুলির সাথে সম্বন্ধ ও বন্ধন পুনরুজ্জীবিত করার দিন। ভালোবাসার সঙ্গীর নতুন বিস্ময়কর দিক দেখতে পাওয়ার সম্ভাবনা। আজ সাফল্য নাগালের মধ্যে থাকবে। শুভ সংখ্যা: ৭

♓/মীন (Pisces): স্ত্রীর স্বাস্থ্যের ব্যাপারে নজর দেওয়া প্রয়োজন। যাদের অভিজ্ঞতা আছে এবং যারা উদ্ভাবনীমূলক তাঁদের কথামত বিনিয়োগ করতে পারলে সাফল্য আসতে পারে। যাঁদের সাথে কদাচিৎ সাক্ষ্যৎ হয় এমন ব্যক্তিদের সাথে যোগাযোগের জন্য ভালো দিন। কেনাকাটার সময় অপব্যয়ী হওয়া থেকে বাঁচতে হবে। শুভ সংখ্যা: ৫

(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

Related posts

Leave a Comment