আজকের রাশিফল

Horoscope

♈/মেষ (Aries): প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে। অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করে থাকলে আজ খুব সুবিধালাভের সম্ভাবনা রয়েছে। নিজের সময়ের কিছুটা অন্যদের জন্য ব্যয় করা যেতে পারে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা রয়েছে। শুভ সংখ্যা: ৫

♉/বৃষ (Taurus): কর্মক্ষেত্র থেকে তাড়াতাড়ি বেরিয়ে এমনকিছু করা যেতে পারে যা উপভোগ্য হয়। আজ আর্থিক সুবিধা লাভের সম্ভাবনা থাকলেও মানসিক শান্তির জন্য কিছু অনুদান দিতে হতে পারে। নতুন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নের জন্য ভালো দিন। আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব প্রচারের আলোয় রাখবে। শুভ সংখ্যা: ৬                          

♊/মিথুন (Gemini): আজ স্বাস্থ্য ভালো থাকবে। কোনও ঋণের অর্থ আজ অপ্রত্যাশিতভাবে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। উর্দ্বতন স্তরে কাজ করা ব্যক্তিদের থেকে কিছু বিরোধের উত্থান ঘটলেও মাথা ঠান্ডা করে চলা প্রয়োজন। প্রাণোচ্ছল হাসিপূর্ণ দিন যেখানে বেশিরভাগ জিনিসই ইচ্ছানুসারে এগোবে। শুভ সংখ্যা: ৮

♋/কর্কট (Cancer): ব্যস্ত সময়সূচী সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে। কোনও নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হওয়ার কারণে আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময়। আজ ব্যস্ততার মধ্যেও সন্তানদের জন্য সময় বার করা সম্ভব হয়ে উঠবে। শুভ সংখ্যা: ৪

♌/সিংহ (Leo): মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দাতব্য কাজে নিয়োজিত করা দরকার। সন্তানদের কারণে আর্থিক সুবিধা অর্জনের সম্ভাবনা রয়েছে। বিতর্ক বা মখোমুখি সংঘাত এড়িয়ে চলা এবং অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলা প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে না। শুভ সংখ্যা: ৮

♍/কন্যা (Virgo): গর্ভবতী মায়েদের জন্য আজ সতর্ক থাকা দরকার। কোনও অতিথি আজ বাড়িতে অপ্রত্যাশিতভাবে চলে আসতে পারে। সন্তানরা পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক ব্যস্ত থাকার কারণে মনোক্ষুন্ন হতে পারে। ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল হয়ে উঠতে পারে। শুভ সংখ্যা: ৪

♎/তুলা (Libra): অতিরিক্ত খাওয়াদাওয়া এড়িয়ে চলা প্রয়োজন। আজ খুব একটা লাভজনক দিন না হওয়ায় আর্থিক অবস্থা দেখে খরচ নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সন্তানদের নিজেদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া দরকার। কোনও কাজ কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে দিনের মূল্যবান সময় নষ্ট হতে পারে। শুভ সংখ্যা: ৮ 

♏/বৃশ্চিক (Scorpio): আজ গাড়ি চালানোর সময় সতর্ক থাকা দরকার। কারোর অবহেলা কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। কোনও জায়গায় বিনিয়োগ করে থাকলে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। কাছের বন্ধু ও সঙ্গীরা আক্রমণাত্মক কাজ করে জীবন অতিষ্ট করে তুলতে পারে। শুভ সংখ্যা: ২

♐/ধনু (Sagittarius): ইচ্ছা শক্তির অভাব আবেগগত ও মানসিক অস্থিরতার কারণ হয়ে উঠতে পারে। কোনও ঋণ গ্রহণের পরিকল্পনা আজ সফল হতে পারে। সম্পর্কগুলির সাথে সম্বন্ধ ও বন্ধন পুনরুজ্জীবিত করার দিন। কর্মক্ষেত্রে নিজের পরিস্থিতি বুঝে আচার ব্যবহার করা উচিত। শুভ সংখ্যা: ৪

♑/মকর (Capricorn): কোনও স্বপ্নপূরণের সম্ভাবনা রয়েছে। কিন্তু নিজের উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা দরকার, কারণ খুব বেশি আনন্দ সমস্যার কারণ হয়ে উঠতে পারে। উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা যা আর্থিকভাবে ফলপ্রসূ হবে। পারিবারিক উত্তেজনায় মনোযোগ ভ্রষ্ট হতে দেওয়া ঠিক হবে না। শুভ সংখ্যা: ২

♒/কুম্ভ (Aquarius): আত্মবিকাশের পথগুলি নানা উপায়ে লাভ এনে দেবে এবং প্রত্যয়ী অনুভব করাবে। আজ খুব বেশি খরচ করা থেকে বিরত থাকা প্রয়োজন। আত্মীয়দের সমর্থন মন থেকে উত্যক্তকর বোঝা সরিয়ে নিতে সাহায্য করবে। প্রেমের ক্ষেত্রে বিতর্কমূলক কথাবার্তা এড়িয়ে চলা প্রয়োজন। শুভ সংখ্যা: ২

♓/মীন (Pisces): বাইরের খেলাধুলা আকর্ষণ করবে, ধ্যান এবং যোগ লাভজনক হবে। বাড়তি অর্থ জমিবাড়িতে বিনিয়োগ করা যেতে পারে। বন্ধু ও আত্মীয়দের সাথে মজাদার দিন কাটবে। সহকর্মীদের কাছ থেকে সতর্ক থাকা দরকার। প্রতিবেশীরা পারিবারিক জীবন অতিষ্ট করে তুলতে পারে। শুভ সংখ্যা: ১

(সংগৃহীত)
🌹🙏🙏🙏🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *