দক্ষিণ পূর্ব রেলের পণ্য ও ওষুধ সামগ্রী পরিবহন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লকডাউন পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহ ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিচ্ছে দক্ষিণ পূর্ব রেল।সূত্রের খবর, ১৭ এপ্রিল পর্যন্ত ২.৮২টন ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং মাস্ক লোডিং করেছে। শালিমার -রাঁচি,শালিমার- মুম্বাই,হাওড়া -যশবন্তপুর,হাওড়া সেকেন্দ্রাবাদ পার্সেল ট্রেন চলেছে। ৩মে পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পার্সেল ট্রেন চালানো হবে জানা যায়। সময় মেনে ট্রেনগুলি চালানোর জন্য নির্দিষ্ট সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলি পৌঁছে যাচ্ছে।

