রমজানে মুক্ত আসগর

Ditenstion Camp

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আতঙ্কে মুক্তি আসগরের। সূত্রের খবর, বাবার নামের নথি নিয়ে বিভ্রান্তি। এরপর মুক্ত পৃথিবী থেকে ছিটকে যান তিনি। বর্তমানে অসমের গোয়ালপাড়ার ডিটেনশন শিবির থেকে জামিনে বেরোনোর কথা বিদেশি সন্দেহে বন্দি কলকাতার আসগর আলির। করোনা সংক্রমণের জেরে বিদেশি সন্দেহে ধৃতদের মধ্যে ২ বছরেরও বেশি দিন বন্দি রয়েছেন যাঁরা, তাঁদের জামিনে ছাড়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সূত্রের আরও খবর, অশক্ত বৃদ্ধ বাবা রয়েছেন কলকাতার চমরু খানসামা লেনে। লকডাউনে ব্যাগ ও টুপি কারখানার কর্মী দু-ভাইয়ের রোজগার বন্ধ। গুয়াহাটির সোফা কারখানার কর্মী আসগরের স্ত্রী ও পুত্র গুয়াহাটিতে। গোয়ালপাড়া থেকে সেখানেই যাওয়ার কথা আসগরের। উল্লেখ্য, গত ২০১৭ সালের জুলাইয়ে আসগরকে বন্দি করে ফরেনার্স ট্রাইবুনাল। ঠিক রমজানের মুখে জেল থেকে ছাড়া পাচ্ছেন এ খবর শুনে খুশি আসগরের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *