Travel and TureOthers 

ভ্রমণপিপাসুদের উৎসাহ জোগাতে পর্যটন মেলা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পর্যটন মেলা। সূত্রের খবর, কলকাতায় করোনা সংক্রমণের হার অনেকটাই নিম্নমুখী। এই অবস্থায় বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার হিড়িক শুরু হয়ে গিয়েছে। উল্লেখ করা যায়, ভ্রমণপিপাসুদের উৎসাহ জোগানোর জন্য শহরে শুরু হচ্ছে পর্যটন মেলা। এক্ষেত্রে জানা গিয়েছে, আলিপুরের উত্তীর্ণ-তে মেলার উদ্বোধনে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন দফতরের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী-সহ অন্য আধিকারিকেরা। এ বিষয়ে আরও জানা যায়, ১৩টি রাজ্যের ১৪০ জনেরও বেশি প্রতিনিধি মেলায় অংশগ্রহণ করবেন। এই মেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

Related posts

Leave a Comment