nowshad and assemblyOthers Politics 

সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকিকে দায়িত্ব

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আইএসএফ নেতা তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকিকে বিধায়ক এলাকা উন্নয়ন পরিকল্পনা কমিটির চেয়ারপার্সন মনোনীত করা হয়েছে। এই দায়িত্ব তাঁকে দিয়েছেন স্পিকার। এ প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া, “আমার জন্য এটা বড় পাওনা। গুরুত্বপূর্ণ কমিটি। আমি সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই।”

নওশাদ সিদ্দিকি আরও জানিয়েছেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করার চেষ্টা করব। আমি সর্বকনিষ্ঠ ও বয়স্কদের পরামর্শ নিয়ে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করব।

Related posts

Leave a Comment