অক্ষয় তৃতীয়া ও মহা-উৎসব
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। পালিত হয় অক্ষয় তৃতীয়া। শুরু হয় মহা-উৎসব। এ বার ২২ এপ্রিল থেকে অক্ষয় তৃতীয়া পালিত হবে। ক্যালেন্ডার অনুযায়ী এই তিথির উল্লেখ রয়েছে ২৩ এপ্রিল রবিবার। ধর্মীয় রীতি-নীতি ও আচার অনুযায়ী বলা হয়, হিন্দু ধর্মে এই দিনটির একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। পণ্ডিত ও শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, এই উৎসব স্নান ও দান-ধ্যানের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এই বিশেষ দিনটিতে মানুষ সোনা এবং অলঙ্কার ক্রয় করে থাকেন। প্রাচীন সেই নিয়ম মেনে বিষয়টাকে শুভ হিসেবে মানা হয়।

