অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতার প্রয়াণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশিষ্ট অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতার প্রয়াণ। ৭২ বছর বয়সে শিল্পীর জীবনাবসান হল। এই শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ শিল্পী ও সংস্কৃতি মহল। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে ‘গণশত্রু’, ‘শাখাপ্রশাখা’, ‘গুপী বাঘা ফিরে এলো’, ‘অন্তর্ধান’, ‘বৈদূর্য্য রহস্য’, ‘ফটিকচাঁদ’, ‘আদালত ও একটি মেয়ে’, ‘হারমোনিয়াম’, ‘বাঞ্ছারামের বাগান’ প্রভৃতি। অভিনয় জগতের অপূরণীয় ক্ষতি হল বলে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী। পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

