surya kumar jadav and rankkingOthers Sports 

আইসিসি টি-টোয়েন্টি রাঙ্কিংয়ে দু-নম্বরে সূর্যকুমার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি রাঙ্কিং তালিকায় ২ নম্বরে স্থান করে নিলেন ভারতের সূর্যকুমার যাদব। তাঁর রেটিং পয়েন্ট ৮১৬। অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন ১৬ নম্বর স্থানে। ১ নম্বর স্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম। পাশাপাশি বোলিং তালিকায় ৮ নম্বর স্থানে রয়েছেন ভারতের ভুবনেশ্বর কুমার। তাঁর রেটিং পয়েন্ট ৬৫৩। এছাড়া অলরাউন্ডার তালিকায় ১৩ নম্বর স্থানে হার্দিক পান্ডিয়া।

Related posts

Leave a Comment