আজকের আবহাওয়া
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : আগামী সপ্তাহে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী জানানো হয়েছে, রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হবে। আগামিকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে বলে জানানো হয়েছে। তবে বেড়ে যাবে তাপমাত্রা। ইতিমধ্যেই বর্ষা চলে এসেছে নিকোবর দ্বীপপুঞ্জে।
আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে প্রবেশ করেছে। কয়েক দিনের মধ্যেই আন্দামান-নিকোবরের বেশিরভাগ অংশ ও সমগ্র দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্দামান সাগর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর দখলে চলে আসবে বলে জানানো হয়েছে। (ছবি:সংগৃহীত)

