আনন্দময়ীর আনন্দযজ্ঞ : দুর্গাপুজোর অর্থনীতি

durga theme

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: আনন্দময়ীর আনন্দযজ্ঞ হয়ে উঠেছে মহামিলনযজ্ঞে। প্রকৃতি নব সাজে সজ্জিত। কাশফুল ফুটেছে বনে। নীল-সাদা মেঘের রাশি। শারদ উৎসব দুয়ারে। শরতের সোনা রোদ্দুর প্রকৃতি-পরিবেশে। আনন্দময়ীর আগমনী বার্তা শোনা যাচ্ছে । প্রান্তর থেকে প্রান্তরে প্রাণের উৎসবে মাতোয়ারা হবে মানুষ। প্রীতি-সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধনে উৎসব পালিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতামত ও পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে যে, কলকাতার বুকে প্রায় ৩ হাজার দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। থিমের পুজোর সংখ্যা প্রায় পাঁচশোর কাছাকাছি। এক্ষেত্রে বিশেষজ্ঞদের বক্তব্য,সব মিলিয়ে পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর অর্থনীতি অনেকটাই জোরালো। বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যে বিভিন্ন জেলা মিলিয়ে দুর্গাপুজোর অর্থনীতি ৫০ হাজার কোটি টাকার বেশি। ভক্তি-আরাধনা এবং পুঁজির অভিনব সংমিশ্রণ বলা চলে। এমনকী রাজ্যের জিডিপিতে প্রায় ৩ শতাংশ অবদান রাখে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের পাড়া,ক্লাব ও বারোয়ারী মিলিয়ে “শারদ সম্মান”
অন্য মাত্রা পাচ্ছে। এটা অনেকটা প্রতিযোগিতামূলক হয়ে দাঁড়িয়েছে। মৃৎশিল্পী সহ শারদ উৎসবের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বাঁচার রসদ দিয়ে থাকে। বাড়তি উপার্জনের ব্যবস্থাও করে থাকে। (ছবি:সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *