আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে, হাওড়া, হুগলি, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, কলকাতা সহ দুই ২৪ পরগনা জেলায় ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিম দিক থেকে দ্রুত কলকাতা ও হাওড়ার দিকে এগিয়ে আসছে শক্তিশালী বজ্রগর্ভ মেঘ। তার জেরে হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল। কলকাতা সংলগ্ন অঞ্চলের দিকেই দ্রুত গতিতে এগিয়ে চলেছে শক্তিশালী মেঘপুঞ্জ। কোথাও কোথাও বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কলকাতা ও তৎ সংলগ্ন এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে । নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়ার পরবর্তী আপডেটের দিকে নজর রাখতে বলা হয়েছে।

