আবহাওয়ার খবর

weather report

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবহাওয়া দফতর সূত্রের খবর,রাজ্যে জারি হয়েছে হলুদ সর্তকতা। এক্ষেত্রে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা জারি করে আরও জানানো হয়েছে, আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। নিম্নচাপ আরও গভীর হয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। প্রশাসনিকভাবে মৎস্যজীবী ও পর্যটকদের সমুদ্রে না নামার নির্দেশ জারি করেছে। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *