rural and weather bengalBreaking News Others 

আবহাওয়ার খবর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গে সকালের পর গরম ও অস্বস্তি বাড়তে থাকবে ৷ অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। পরবর্তী সময়ে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রাজধানী দিল্লি ও তৎসংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিম হাওয়ার প্রভাবে সাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাত আরও বেড়ে যাবে ।

এক্ষেত্রে আরও বলা হয়েছে,একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখা পূর্ব থেকে কেরল পর্যন্ত গিয়েছে। কেরলের কাছে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। অন্য অক্ষরেখা উত্তর ও দক্ষিণ বরাবর রাজস্থান থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে ৷ উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, বিহার ও উত্তরবঙ্গের ওপর দিয়ে অসমের দিকে পৌঁছে গিয়েছে। আবার পশ্চিমী ঝঞ্ঝাও অবস্থান করছে উত্তর-পশ্চিম ভারতের রাজস্থানে। পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসবে এমনও জানানো হয়েছে। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment