আহমেদাবাদে চাপে ভারত

india-austrelia test

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:আহমেদাবাদে বর্ডার গাভাসকার টেস্ট সিরিজের শেষ ম্যাচ। প্রথম দিনেই চাপে ভারত। রীতিমতো শক্ত জায়গা তৈরি করছে অস্ট্রেলিয়া। একদিকে খোয়াজার শতরান। অন্যদিকে গ্রিনের আক্রমণাত্মক ব্যাটিং চাপ বাড়াচ্ছে ভারতের। প্রথম দিনে ৬৩তম ওভারে অস্ট্রেলিয়া দলগত ১৫০ রানের গণ্ডি স্পর্শ করে। রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন স্টিভ স্মিথ।

১৩৫ বলে ৩৮ রান করেন তিনি। উসমান খোয়াজার সেঞ্চুরির সুবাদে আহমেদাবাদে বড় রানের পথে অস্ট্রেলিয়া। আজ খোয়াজা নিজের প্রথম ভারত সফরের সেঞ্চুরি পূর্ণ করলেন। শেষ সেশনে ভারত ২টি উইকেট পেলেও অস্ট্রেলিয়া পজিটিভ ক্রিকেট খেলছে।
(ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *