কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য। এই প্রতিযোগিতায় তৃতীয় সোনা বাংলার হাত ধরে ৷ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সাফল্য পেলেন অচিন্ত্য শিউলি ৭৩ কেজি বিভাগে। সোনা জয়ী হলেন তিনি। ২০ বছর বয়সী ভারোত্তলকের সাফল্যে খুশি বাংলা তথা ভারত।
অন্যদিকে হকিতে ঘানাকে ১১ গোলে হারাল ভারতের পুরুষ হকি দল। পাশাপাশি দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলার প্রণতি নায়েক। জিমন্যাস্টিকের ফাইনালে প্রণতি আজ সোনা জয়ের লক্ষ্যে। কমনওয়েলথ গেমসে বাংলাকে স্বপ্ন দেখাচ্ছেন এই বঙ্গ-তনয়া।
জিমন্যাস্টিক্সের ভল্টের ফাইনালে প্রণতি। ভল্ট বিভাগে দ্বিতীয় হয়েছেন বাংলার এই জিমন্যাস্ট। স্কটল্যান্ডের শ্যানন আর্চার ১৩.৫০০ গড়ে শীর্ষে থেকে ফাইনালে পৌঁছেছেন।

