brazil team squadBreaking News Others Sports 

কাতার বিশ্বকাপের দল ঘোষণা ব্রাজিলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রিও ডি জেনেরোতে কাতার বিশ্বকাপের দল ঘোষণা করল ব্রাজিল। ৯ জন স্ট্রাইকার রয়েছেন দলে। বাদ পড়লেন কুতিনহো। এই বিশ্বকাপে নেইমার- রিচারলিসন জুটির দিকে তাকিয়ে ব্রাজিলপ্রেমীরা। বিশ্বকাপের অন্যতম ফেবারিট দেশ ব্রাজিল। গোটা বিশ্বে অগণিত ব্রাজিল ভক্ত রয়েছেন। ব্রাজিলিয়ান কোচ তিতে ঘোষণা করলেন ২৬ সদস্য বিশিষ্ট ব্রাজিল স্কোয়াড। ৯ জন স্ট্রাইকার খেলছেন দলে। কাতার বিশ্বকাপে ২০ বছরের অপেক্ষা মুছে দিতে প্রত্যয়ী ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাই পর্বে কোনও ম্যাচ হারেনি সেলেসাওরা। ১৫ ম্যাচ অপরাজিত ব্রাজিলিয়ান দল। দেশকে ষষ্ঠবার বিশ্বকাপ উপহার দিতে মরিয়া ব্রাজিল। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment